দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের সম্মানে বিদায় সংবর্ধনার আয়োজন করেছেন সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী সাংবাদিকরা। গতকাল বুধবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুবাইয়ের আল মতিনা রয়েল নাইট রেস্টুরেন্টের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইত্তেফাকের প্রতিনিধি এস. এম. ফয়জুল্লাহ শহীদ। স্বাগত বক্তব্য রাখেন গাজী টিভির ফখরুদ্দিন মুন্না।
অনুষ্ঠানে বক্তব্য দেন বায়ান্ন টিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি ওবায়দুল হক মানিকসহ নাসিম উদ্দিন আকাশ, নওশের আলী, মোহাম্মদ সেলিম, মাসুম বিল্লাহ রায়হান, মো. মনির হোসেন, আবুল কালাম, মো. আলিনুর, শরীয়ত উল্লাহ সবুজ, সাইদুর রহমান এবং অন্যান্য প্রবাসী সাংবাদিকরা।
বক্তারা বিদায়ী প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের পেশাদারিত্ব, সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তাঁর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, সাংবাদিক সমাজ ও কনস্যুলেটের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতার পরিবেশ তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রবাসী সাংবাদিকদের পক্ষ থেকে মোহাম্মদ আরিফুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বিদায়ী বক্তব্যে মোহাম্মদ আরিফুর রহমান বলেন, দীর্ঘ দুই বছরের দায়িত্বকালীন সময়ে প্রবাসী সাংবাদিকদের সহযোগিতা তার কাজকে অনেক সহজ করেছে। প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে প্রবাসী সাংবাদিক সমাজের সঙ্গে যে আন্তরিকতা, সৌহার্দ্য ও পেশাদার সম্পর্ক গড়ে উঠেছে, তা তার কাছে সবসময় স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ ও প্রবাসী গণমাধ্যমের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরিতে সহযোগিতা করতে পারায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
এসি//