রাজনীতি

একটি দলের প্রধান “হ্যা” ভোট চাইলেও, কর্মীরা “না” ভোট চাইছেন : হাসনাত

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, একটি দলের প্রধান মুখে হ্যাভোটের কথা বলছেন। তবে তার কর্মীরা নাএর পক্ষে প্রচার করছেন। তারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে যশোরে দড়াটানা ভৈরব চত্বরে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, নামসর্বস্ব পর্যবেক্ষক যোগাড় করে ভোট কারচুপি করার চেষ্টা করছে। তাদের ষড়যন্ত্র বানচাল করতে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।

তিনি বলেন, অনেকে ধানের শীষের মিছিল নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। কিন্তু ভোট দেবেন দাঁড়িপাল্লা বা শাপলা কলিতে। তাই তাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, সতের বছরের নির্যাতিত মূল বিএনপি নেতাকর্মীদের সরিয়ে হাইব্রিড বিএনপি জায়গা দখলে নিয়েছে তৃণমূলের যেসব নির্যাতিত, নিপীড়িত বিএনপি নেতাকর্মী আছে, তাদের কাঁধে হাত রাখুন। তারা কষ্টে আছে, তারা নিজেদেরকে নির্যাতিত মনে করছে

পুলিশের উদ্দেশ্যে এ এনসিপি নেতা বলেন,  আপনারা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না। আপনারা দেশের গর্বিত পুলিশ হন, আমরা আপনাদের নিরাপত্তা দেবো

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #হাসনাত আবদুল্লাহ