রাজনীতি

হাদির ভুয়া বোন সেজে নাহিদের পক্ষে ভোট চাইলেন নারী

ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী সমাবেশে  শহীদ ওসমান হাদীর বোন পরিচয়ে এক নারী বক্তব্য দিয়েছেন।  তবে শবনম খাদিজা নামের ওই নারী জনসভায় নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেও শহীদ হাদীর পরিবার দাবি ওই নারী তাদের পরিবারের কেউ নন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেয় এক পোস্টে এ তথ্য জানান  ওসমান হাদীর স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা

তিনি বলেন, শহীদ ওসমান হাদি তাঁর জীবনদ্দশায় কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না।  আপনারা সবাই জানতেন সে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন। তাই আশা করবো কোন দল তাদের নিজ স্বার্থে শহীদ ওসমান হাদির নাম ব্যবহার করবেন না। সবাই তার আদর্শ ব্যবহার করুন তাতে আমাদের কোন বাধা নেই।

আর আপনারা রাজনৈতিক দল গুলো  কে তার পরিবার,আর কে নয় যাচাই না করেই শুধু দলের স্বার্থে  যে কাউকেই হাদির পরিবার হিসেবে দাড় করাচ্ছেন। ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চ থেকে আমরা সব সময় বলে এসেছি কোন দল দেখে নয় যোগ্য প্রার্থী দেখে আপনারা ভোট দিবেন সে যে দলের হোক।

সবাই শান্তিপূর্ণ পরিবেশে ১২ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে দলে দলে আপনার মতে যিনি যোগ্য প্রার্থী তাকে আপনার মূল্যবান ভোটটি দিয়ে আসবেন। আর অবশ্যই হ্যা ভোট দিতে ভুল করবেন না

এ পোস্ট শেয়ার করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ওসমান হাদীর স্ত্রীর এই পোস্টটি শেয়ার করেন বলেন, “পরিবারের দেওয়া তথ্যমতে, বক্তব্য দেওয়া ওই নারী হাদী ভাইয়ের তিন বোনের কেউ নন।

এর আগে বাড্ডায় অনুষ্ঠিত ওই নির্বাচনি সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও উপস্থিত ছিলেন। সেখানে শবনম খাদিজা নিজেকে ওসমান হাদীর বোন হিসেবে পরিচয় দিয়ে আবেগঘন বক্তব্য দেন এবং জোটের প্রার্থী নাহিদ ইসলামের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #হাদি