জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমিরের পোস্টের হুবহু বায়ান্ন টিভির পাঠকদের জন্য দেয়া হল-
প্রিয় সহকর্মীবৃন্দ ও দেশবাসী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সকলকে আহবান জানাচ্ছি।

ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে।
মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।
আই/এ