ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এবারের নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ মন্তব্য করেন।
তিনি জানান, এখন পর্যন্ত ভোট গ্রহণ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হচ্ছে।
জাহাঙ্গীর আলম দুপুরে সদরঘাট, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, চামেলীবাগের গোল্ডেন ইরা কিডস স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টার, টিএন্ডটি উচ্চ বিদ্যালয় ও তেজগাঁও কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় তিনি কেন্দ্রগুলোতে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ভোটের সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
এসি//