দেশজুড়ে

খুলনা-১ আসনে এগিয়ে বিএনপির এজাজ, দ্বিতীয় অবস্থানে জামায়াতের কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের চারটি কেন্দ্রে বিএনপির প্রার্থী আমীর এজাজ খান পেয়েছেন ৫ হাজার ৪৫ ভোট । জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৮০ এ আসনে মোট কেন্দ্র ১১৯ টি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারি সূত্রে এসব ফলাফল জানা গেছে।

ঘোষিত কেন্দ্রগুলোর মধ্যে কৈলাশগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমীর এজাজ খান ৭৭৯ এবং কৃষ্ণ নন্দী ১৯৫ ভোট পেয়েছেন। বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ধানের শীষ ১ হাজার ১৯৮ এবং দাঁড়িপাল্লা পেয়েছে ১৯০ ভোট

কালাবগী সালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ধানের শীষ ১ হাজার ৭১৪ এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৯৯২ ভোটদাকোপ থানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ১ হাজার ৩৫৪ এবং দাঁড়িপাল্লা পেয়েছে ১০৩ ভোট

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #খুলনা-১