রাজনীতি

বরিশাল-৩

বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন ব্যারিস্টার ফুয়াদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে হেরে গেছেন আমার বাংলাদেশ পার্টির আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ)। তিনি বিএনপি মনোনীত প্রার্থী জয়নাল আবেদীনের কাছে পরাজিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা এ ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ১২৬টি ভোটকেন্দ্রের গণনা শেষে বিএনপির প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৭৮ হাজার ১৩১ ভোট। অন্যদিকে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যারিস্টার ফুয়াদ পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট। ফলে প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয় বিএনপি প্রার্থীর।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৪৬ জন, নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ২৪৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ত্রয়োদশ জাতীয় সংসদ #বরিশাল-৩ #ব্যারিস্টার ফুয়াদ