জাতীয়

মন্ত্রণালয়ের ইমেজ ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ : ভূমি প্রতিমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, এ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অফিস নিয়ে অনেক প্রশ্ন আছে। অনির্বাচিত হলেও এর আগে যিনি দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশ নয় সারা বিশ্ব দরবারে কুখ্যাতদের বিখ্যাত। আমরা কাজ শুরু করেছি। মন্ত্রণালয়ের ইমেজ ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ। দুর্নীতি ও অনিয়মের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে কলমাকান্দায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ সরকার শুধু বিএনপির নয়, এ সরকার জনগণের সরকার। জনগণের কাছে সরকার দায়বদ্ধ "সবার আগে বাংলাদেশ" এই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করবো। জনগণের আস্থা অর্জনই হবে এ সরকারের সবচেয়ে বড় অর্জন।

তিনি বলেন, এই মন্ত্রিত্ব তার একার নয়। এটি জনগণের। সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার উৎস জনগণ। তাই জনগণের স্বার্থই হবে আমাদের সকল সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু। ফলে জনগণের প্রত্যাশা পূরণ এবং সুশাসন নিশ্চিত করাই হবে প্রধান অগ্রাধিকার।

 

 আই/এ