হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজে ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উড়োজাহাজ থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে নেওয়া হয়।
রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি এয়ারবাস এ৩৩০ মডেলের। উড্ডয়নের সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ার পর ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয় বলে জানা গেছে। উড়োজাহাজটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করছিল। ফ্লাইটটি ইউএস-বাংলার বিএস-৩৬১। তবে তাৎক্ষণিকভাবে যাত্রী ও ক্রুদের শারীরিক অবস্থা এবং আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানান, তারা ঘটনাস্থলে যাচ্ছেন। পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবেন।
এসি//