আন্তর্জাতিক

আরব আমিরাতে ইরানের হামলায় এক বাংলাদেশিসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় এক বাংলাদেশিসহ ৩ জন নিহত হয়েছেন। এ হামলায় আরও ৫৮ জন আহত হয়েছেন।

রোববার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বৃটিশ বার্তা সংস্থা বিবিসি।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সনাক্ত করেছে, ১৫২টি ধ্বংস করেছে এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, মোট ৫৪১টি ইরানি ড্রোন সনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি ঠেকান হয়েছে এবং ধ্বংস করা হয়েছে

এই হামলায় তিনজনের মৃত্যু হয়েছেনিহতদের মধ্যে একজন পাকিস্তান, একজন নেপাল এবং একজন বাংলাদেশি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #আরব আমিরাত