আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধ যুদ্ধ করে আমেরিকা বিশ্বের উপকার করেছে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র পুরো বিশ্বর উপকার করেছে  মার্কিন অভিযানের অগ্রগতিকে তিনি অসাধারণ সাফল্য হিসেবে মনে করে।

শনিবার (৭ মার্চ) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন,  ০ থেকে ১০ এর স্কেলে আমেরিকার ইরানের বিরুদ্ধে অভিযানের অগ্রগতির মান হলো ১৫। ইরানের বিরুদ্ধে যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য যুক্তরাষ্ট্রের একটি সেবা

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানি নেতাদের বিষয়ে তিনি বলেন, এরা ছিল অসুস্থ মানুষ, খুবই অসুস্থ মানুষ।

মার্কিন প্রেসিডেন্ট বলেন,   ইরানের উপর মার্কিন হামলা দেশটির সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে। মার্কিন বাহিনী সাম্প্রতিক দিনগুলিতে ৪২টি ইরানি নৌযান ধ্বংস করেছে এবং দেশটির বিমান শক্তি এবং টেলিযোগাযোগ ব্যবস্থার বেশিরভাগ অংশ ধ্বংস করেছে।

তিনি আরও বলেন ,  পূর্ববর্তী মার্কিন হামলাগুলি ইরানের পারমাণবিক কর্মসূচির সাথে সম্পর্কিত স্থাপনাগুলিকে লক্ষ্য করে করা হয়েছিল হামলার আগে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের কাছাকাছি ছিল।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ট্রাম্প