দেশজুড়ে

পাবনায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলার একটি লিচু বাগান থেকে মোঃ আশিক (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। নিহত আশিক ওই এলাকার মোঃ নন্টু সরদারের ছেলে।

 মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার সাহাপুরের মহাদেবপুর কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছেসাহাপুর মহাদেবপুর কাঁঠালতলা এলাকায় ভিকটিমের বাড়ির পাশের একটি লিচু বাগানে গাছের ডালের সাথে গলায় রশি ঝুলানো অবস্থায় আশিকের দেহ ঝুলে থাকতে দেখেন প্রতিবেশীরা।  পরে  স্থানীয়রা ঈশ্বরদী থানায় সংবাদ দেন।

খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে মরদেহটি গাছ থেকে নিচে নামানো হয়। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে আসেন এবং মর্গে পাঠান।

ওসি মোঃ মমিনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্নহত্যা, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোন অভিযোগ করা হয়নি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পাবনা