দেশজুড়ে

পিস্তল ঠেকিয়ে ২৫ লাখ টাকা ছিনতাই

চট্রগ্রামে  জমি কেনার ২৫ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রি কার্যালয়ে যাওয়ার পথে এক নারীর ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের শিকার ওই নারীর নাম শামসুন নাহার (৫০)। তিনি উপজেলার পূর্ব গুজরা বড় ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা হাজী মুহাম্মদ আফজালের স্ত্রী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের রাউজান সদর ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় এ ঘটনা ঘটে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুই স্বজন নিয়ে শামসুন নাহার অটোরিকশায় করে রাউজান সদরের সাব রেজিস্ট্রারের কার্যালয়ে যাচ্ছিলেন। পথে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন তাঁদের অটোরিকশার গতিরোধ করেন। তাঁদের দুজনের হাতে পিস্তল ছিল। অস্ত্রের মুখে শামসুন নাহারের ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাঁরা পালিয়ে যান।

শামসুন নাহার বলেন,  দুজন পিস্তল ঠেকিয়ে  বলেন, ‘ব্যাগ দে, নাইলে গুলি করে দেব।’ এরপর তার ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

ওসি সাইফুল ইসলাম আলম বলেন, ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ছিনতাই #চট্রগ্রাম