আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিজয় অর্জন করেছে, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র সফল হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চলমান যুদ্ধ কখন শেষ হতে পারে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।

বৃহস্পতিবার (১২ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই বক্তব্যের পরও যুদ্ধের পরবর্তী পরিস্থিতি নিয়ে স্পষ্ট কোনো পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এতে অনেক বিশ্লেষকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে, প্রশাসনের সামনে সুস্পষ্ট কৌশল রয়েছে কি না তা এখনও পরিষ্কার নয়।

মার্কিন কংগ্রেসের কিছু সদস্য মনে করছেন, ট্রাম্প ইচ্ছাকৃতভাবেই ইরানকে অনিশ্চয়তার মধ্যে রাখতে চাইছেন। তাই যুদ্ধ চলমান অবস্থায় যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা প্রকাশ করা হচ্ছে না।

আরেকটি বিশ্লেষণে বলা হচ্ছে, ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালানো ইসরাইল দ্রুত এই সংঘাতের অবসান চাইছে না। ওয়াশিংটনও সম্ভবত সেই অবস্থানের প্রভাবেই এগোচ্ছে।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু হয়। এই সামরিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র #ডোনাল্ড ট্রাম্প