প্রবাস

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ প্রবাসী বাংলাদেশি কর্মী নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- তাজ উদ্দিন ইসলাম; মো. সদর আলী; মো. রবিন মোল্লা; সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহতরা হলেন- জামাল উদ্দিন; সাদ্দাম হোসেন।

শুক্রবার (১৩ মার্চ) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

হাইকমিশন জানায়, ঘটনাটি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

যারা গুরুতর আহত হয়েছেন তাদের মালে আইজিএম হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মালদ্বীপ