অন্যান্য

হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত

রাজধানী ঢাকায় হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। এতে রাজধানীতে বসবাসরত হালুয়াঘাট উপজেলা-এর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আলী মোস্তফা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আমিনুর ইসলাম (রতন)।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা এবং বিশিষ্ট চিত্রশিল্পী সন্তু সাহা। মূল আলোচনা উপস্থাপন করেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কামরুল ইসলাম বেগ।

ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কবি জালাল উদ্দীন আহমদ, আমিন মোহাম্মদ গ্রুপের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম (বুলবুল), উপদেষ্টা মণ্ডলীর সদস্য ফয়সল মুস্তাফিজুর রহমান, সাংবাদিক রোকনুজ্জামান অঞ্জন, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম আতিক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা হালুয়াঘাট উপজেলার উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং ঢাকায় বসবাসরত হালুয়াঘাটবাসীর মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #ঢাকা #হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন #ইফতার