আন্তর্জাতিক

‘পুতুল শক্তি’ যুক্তরাষ্ট্রের ব্যাপারে মধ্যপ্রাচ্যকে সতর্ক করলেন ইরানি সেনা কর্মকর্তা

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না করার আহ্বান জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফাজল শেখারচি। তিনি যুক্তরাষ্ট্রকে ‘পুতুল শক্তি’ উল্লেখ করে আঞ্চলিক দেশগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেন।

শনিবার (১৪ মার্চ) ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

আঞ্চলিক নেতাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে শেখারচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘ভণ্ডামি ও বহু-ঈশ্বরবাদী নীতির’ বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। তার মতে, নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখা ঠিক হবে না।

তিনি আরও বলেন, যুদ্ধের কারণে ইরানের অবকাঠামো বা বস্তুগত যে ক্ষতি হয়েছে, তা পুনর্গঠন করা সম্ভব। তবে যুক্তরাষ্ট্রের যে সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না।

 

একই সঙ্গে তিনি অঞ্চলজুড়ে ইরানি বাহিনীর সামরিক সাফল্যের দাবিও পুনরায় উল্লেখ করেন। যদিও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এসব দাবিকে অস্বীকার করেছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ইরান #ইসরাইল #আবোলফাজল শেখারচি