মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্য কমাতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান। জ্বালানি তেল পরিবহনের বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ দিয়ে তেল পরিবহনের ক্ষেত্রে ডলারের বদলে চীনা মুদ্রা ইউয়ানে লেনদেনের পরিকল্পনা করছে তেহরান।
শনিবার (১৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা এই পরিকল্পনার কথা জানান।
ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালি দিয়ে নির্দিষ্ট কিছু তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কথা ভাবছে। তবে এক্ষেত্রে একটি বড় শর্ত জুড়ে দেওয়া হবে; আর তা হলো তেল পরিবহণের দাম পরিশোধ করতে হবে চীনা মুদ্রা ইউয়ানে।
সাধারণত বিশ্ববাজারে তেলের লেনদেন ডলারে হলেও, ইরান এখন সেই প্রথা ভেঙে চীনের মুদ্রাকে প্রাধান্য দিতে চাইছে।
গেল ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় ইরান। এতে বিশ্বজুড়ে তেল সরবরাহ এবং তেলের বাজার মূল্য অস্থির হয়ে ওঠে।
আই/এ