দেশজুড়ে

নেত্রকোনা আইনজীবী সমিতির সভাপতি জিয়া সম্পাদক রাজ্জাক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট জিয়া উদ্দিন খান জিয়া ও অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তবে এ নির্বাচনে আওয়ামী পন্থী কেউ কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

রোববার (১৫ মার্চ) ১৫টি পদের মধ্যে তিনটি পদে জেলা আইনজীবী সমিতির ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাকী ১২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে সন্ধায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশীষ কুমার সিংহ ফলাফল ঘোষণা করেন। এতে সাধারণ সম্পাদক পদের একমাত্র জামায়তে ইসলামী পন্থী প্রার্থীর ভরাডুবি হয়েছে।

জানা গেছে, নেত্রকোনা আইনজীবী সমিতির সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু ১৪৯ ভোট পেয়েছেন। তারা দুজনই বিএনপি পন্থী। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ১৫৫ ভোট পেয়ে নির্বচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী ১৩৪ ভোট পেয়েছেন। আইনজীবী নির্বাচনে একমাত্র পদে সম্পাদক জামায়াতে ইসলামী পন্থী প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান ২৬ ভোট পেয়েছেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতা ১২টি পদে নির্বাচিতরা হলেন- সহ সভাপতি-১ অ্যাডভোকেট আব্দুর রশিদ ভূইয়া, সহ সভাপতি-২ অ্যাডভোকেট মো. বাবুল মিয়া, সহ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমেদ, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট আব্দল খাইয়ুম খান উতান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট নূরুর রহমান অপু, বিনোদন ও খেলাদোলা সম্পাদক অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, অডিটর অ্যাডভোকেট আব্দুর রফিক বাবুল, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোশাররফ হোসেন তমাল, অ্যাডভোকেট কলপ মিয়া, অ্যাডভোকেট রুহুল আমীন ও অ্যাডভোকেট আজহারুল ইসলাম রুবেল।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশীষ কুমার সিংহ জানান, নির্বাচনে সমিতির ৩৪২ জন সদস্য তাদের ভোটার। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নেত্রকোনা