দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের ঢলের মধ্যে বৃষ্টির প্রভাবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যমুনা সেতুর পূর্ব প্রান্ত থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানবাহন চলাচল করছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকেই যানবাহনের চাপ বাড়তে থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও দীর্ঘ হচ্ছে, ফলে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের।

যাত্রীরা জানায়, ঈদের আগে এমন ভোগান্তি প্রায় প্রতি বছরই হয়। তবে এবার বৃষ্টির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ জানিয়েছেন, মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং দ্রুত যানজট নিরসনের চেষ্টা চলছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢাকাটাঙ্গাইল #মহাসড়কে #২০ #কিলোমিটার #যানজট #ভোগান্তিতে #ঘরমুখো #মানুষ