দিয়াগো গার্সিয়াই দ্বীপে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান। এর জবাবে ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল। এ হামলাকে কাণ্ডজ্ঞানহীন আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শনিবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
হামলার নিন্দা জানিয়ে রাশিয়া বলেছে যে এটি এই অঞ্চলের জন্য “মহাবিপর্যয়” ডেকে আনতে পারে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এই দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের একটি বস্তুনিষ্ঠ ও কঠোর মূল্যায়ন করে জানাতে হবে। এ হামলা মধ্যপ্রাচ্য জুড়ে একটি মহাবিপর্যয়ের প্রকৃত ঝুঁকি তৈরি করেছে।
এদিকে হামলার পর ইরান জানিয়েছে যে তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) নাতাঞ্জ কেন্দ্রে হামলার বিষয়ে অবহিত করেছে। ইরানের দাবি অনুযায়ী এই হামলায় কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি।
আই/এ