জাতীয়

উৎপাদনে যাওয়ার অনুমতি পেলো রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

কমিশনিং লাইসেন্স পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। এর ফলে দেশের প্রথম ও বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি উৎপাদনের প্রক্রিয়া শুরু করতে আর কোন বাঁধা রইলো না।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৪ মার্চ গণমাধ্যমকর্মীদের তিনি জানান, ৭ এপ্রিল থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোড শুরু হবে। এটি হবে দেশের পরমাণু বিদ্যুৎ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক

তবে নিবন্ধন না পাওয়ায় গত ৭ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ফুয়েল লোডিং করা যায়নি। ওইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক এ তথ্য জানিয়েছিলেন।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘৭ এপ্রিল উদ্বোধনের জন্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলেও কিছু ক্রিটিক্যাল ইস্যু সামনে আসে। সেগুলো সমাধানের জন্য সময় দেয়া হয়। এই প্রকল্প চালু না হওয়ায় দেশের ক্ষতি হচ্ছে এটাও চিন্তা করি। বিপুল এই জনসংখ্যার দেশে যদি কোনো অঘটন ঘটে, সেই জন্য সেসময় প্রকল্পে ফুয়েল লোডিংয়ের বিষয়ে তাঁরা রাজী হয়নি।  এখন পজিশন ভালো। সেই জন্য ফুয়েল লোডিংয়ের বিষয়ে এখন সবাই একমত।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রুপপুর