এপ্রিল মাসের জন্য ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১৭২৮ টাকা থেকে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম প্রতিলিটার ৭৯.৭৭ টাকা বাড়িয়ে ৮৯.৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা থেকে নতুন মূল্য কার্যকর হবে।
এর আগে গেল ২ এপ্রিল চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির দাম ১৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এমএ//