আন্তর্জাতিক

এখনই পাকিস্তানে কোনো প্রতিনিধি দল পাঠাচ্ছে না ইরান

 “যতদিন নৌ অবরোধ থাকবেততদিন পাকিস্তানে কোনো আলোচক প্রতিনিধিদল পাঠানোর বিষয়ে ইরানের পক্ষ থেকে বর্তমানে কোনো সিদ্ধান্ত হয়নি

রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

তাসনিমের সংবাদদাতা জানিয়েছেন, “ইরানি দলটি জোর দিয়ে বলেছে যে, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নৌ অবরোধের ঘোষণা যতদিন কার্যকর থাকবে, ততদিন কোনো আলোচনা হবে না।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামীকাল মার্কিন প্রতিনিধি দল আলোচনার জন্য পাকিস্তান যাবে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, শান্তি চুক্তির জন্য এটিই ইরানের শেষ সুযোগ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান