রাজনীতি

শাহবাগ থানায় ছাত্রশিবির-ছাত্রদল উত্তেজনা

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা ডাকসু নেতা এবি জোবায়ের ও মোসাদ্দেককে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগ থানায় এ ঘটনা ঘটে।   পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও উভয়পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে।

জানা গেছে, ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স’ (এআই) দিয়ে তৈরি একটি আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগ ওঠেতিনি ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলের সদস্য পদপ্রার্থী ছিলেন বলে জানা গেছে।

এই ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। জাইমা রহমানকে কটূক্তির অভিযোগে শাহবাগ থানায় মামলা করতে যান তারা।

অভিযোগের বিষয়ে ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ দাবি করেন, তার নামে ভুয়া স্ক্রিনশট ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে তিনি ও তার সহযোগীরা থানায় যান।

থানায় দুই পক্ষ মুখোমুখি হলে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, থানার ভেতর ঢুকে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক ও ডাকসুর আরেক নেতা এ বি জুবায়েরে ওপর হামলা চালানো হয়।

পরে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ও পুলিশ উপস্থিত হয়ে উভয়পক্ষকে শান্ত করেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #শাহবাগ থানা