কয়েক মিনিটের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয় জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের আশেপাশে টিএসসির মেট্রোরেল সংলগ্ন মোড়, সিনেটভবনসহ আরও কয়েকটি স্থানে এ ঘটনা ঘটে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজন আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের ঘটনা ঘটেছে আধুনিক ভাষা ইনস্টিটিউটের কাছে, ইউল্যাব স্কুলের সামনে, নীলক্ষেত মোড় ও নীলক্ষেত তোরণের কাছে।
আই/এ