জাতীয় edit this post

দিবাস্বপ্ন দেখবেন না,হাসিনা আর ফিরবেন না : মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, হাসিনা বলেছিলেন, শেখের মেয়ে পালায় না। অথচ বাংলাদেশের রাজনীতিতে একজনই পালিয়েছেন, তিনি শেখের মেয়ে হাসিনা। এখন আবার শুনি ডিসেম্বরে আসবেন, তার নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। আমি তাদের বলব, দিবাস্বপ্ন দেখবেন না। আপনাদের বিপদে ফেলার জন্য হাসিনা মাঝে মাঝে এ ধরনের কথা বলে থাকেন। এটাই তার চরিত্র। এ জীবনে হাসিনা আর কোনো দিন ফিরবেন না।

রোববার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা তো চাই হাসিনা ফিরুক। তিনি এখন ফাঁসির আসামি। হাসিনা ফিরে আদালতে যাক, কারাগারে যাক। অসংখ্য গণহত্যা করেছেন তিনি। ফাঁসির দড়ি তার গলায় ঝুলবে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

আই/এ