রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (০২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৪৬ জন, ওয়ারীতে ৬৬ জন, মতিঝিলে ৫১ জন, তেজগাঁওয়ে ৭৫ জন, মিরপুরে ১৫২ জন, গুলশানে ৬৯ জন ও উত্তরা বিভাগে ৫৬ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন আরও ৪ জন।
অভিযান চলাকালে বিভিন্ন ধরনের আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে দুটি বিস্ফোরিত ককটেলের অংশ, দুই লিটার পেট্রল, ২৯ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১২৮টি ইয়াবা ও ১৯ বোতল ফেনসিডিল। এ ছাড়া আটটি মুঠোফোন, নগদ ৩৬ হাজার ৩৮০ টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এসি//