রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৩২টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগে ৫৩ জন, ওয়ারীতে ৬৬ জন, মতিঝিলে ৫৫ জন, তেজগাঁওয়ে ৬০ জন, মিরপুরে ১১৪ জন, গুলশানে ৩৫ জন, উত্তরা বিভাগে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগে ১১ জন রয়েছেন।
অভিযান চলাকালে পুলিশ বিভিন্ন ধরনের অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করেছে। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি অবিস্ফোরিত ককটেল, অবিস্ফোরিত ককটেলের একটি অংশ, ৯০ গ্রাম গাঁজা, ৫ হাজার ৯৩১টি ইয়াবা বড়ি, ১৪৪ বোতল দেশি মদ, একটি কাভার্ড ভ্যান, দুটি লাইটার, দুটি কাঁচি, ছয়টি মুঠোফোন, একটি মোটরসাইকেল, একটি চাপাতি, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ট্রাভেল ব্যাগ। এ ছাড়া অভিযানে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানার এলাকায় পরিচালিত এসব অভিযানে গ্রেপ্তারের পাশাপাশি মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এসি//