যান্ত্রিক ত্রুটি সারিয়ে ফের উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া এক নম্বর ইউনিট। এটির উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে ইউনিটটি চালু হয়েছে বলে জানিয়েছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।
গত ২২ এপ্রিল রাত ১০টা ১০ মিনিটের দিকে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটে এই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেছিলেন, কয়লার সঙ্গে পাথর আসায় ১ নম্বর ইউনিটের বয়লার পাইপ ফেটে যায় এবং উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
আই/এ