সিলেট ও ময়মনসিংহ বিভাগে আগামী কয়েক দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে আবহাওয়াবিদ শাহীনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেয়া হয়।
এতে বলা হয়, গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে আগামীকাল (২৫ এপ্রিল) সন্ধ্যা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় এসব অঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে নগর এলাকার নিচু স্থানে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এই সময়ে কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি এবং কিছু এলাকায় ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বর্ষণ হতে পারে।
টানা ভারী বর্ষণের কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে।
আই/এ