হোয়াইট হাউসের সরকারি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে সোমবার (০৪ মে) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে তাকে হাসিমুখে কয়েকটি ‘উনো’ কার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির ওপর লেখা ছিল, “সব কার্ড আমার কাছে”—তবে পোস্টে আলাদা কোনো ক্যাপশন যুক্ত করা হয়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ছবিটি বিশেষ গুরুত্ব বহন করছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে অস্থিরতা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান বিরোধের মধ্যে এটিকে তেহরানের প্রতি পরোক্ষ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা মন্তব্য এখনো দেয়া হয়নি।
এসি//