অর্থনীতি

আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

বায়ান্ন প্রতিবেদন

দেশের বাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্তে প্রতি ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা, ফলে সাধারণ ক্রেতাদের জন্য আরও ব্যয়বহুল হলো মূল্যবান এই ধাতু।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (৬ মে) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণের এ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বর্ণের দাম