অর্থনীতি

ফের দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন করে ভরিপ্রতি ৩ হাজার ২৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

বুধবার (০৪ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। এদিন দুপুর ১টা ৪৫ মিনিট থেকেই এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

এর আগে গেল ২ নভেম্বর স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছিল বাজুস। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বর্ণ #বাজুস