স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ১০৫৪

গেল ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এসময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৪ জন।

বুধবার (০৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ২৮১ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এসময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৩৭৩ জন।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৫৬ জন। একই সময়ে সন্দেহজন হাম রোগে মৃতের সংখ্যা ২৬৮ জন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #হাম #হামে মৃত্যু