স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪১৭

গেল ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১৭ জন।

রোববার (০১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৩ জন। আর গেল ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত এ ধরনের রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জন।

একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬৪ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৯৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গেল ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৪ হাজার ৭৮৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৬ হাজার ১৮৩ জন।

গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৯ জনে।

তবে গেল ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #হাম