আন্তর্জাতিক

‘ভারত পানি প্রবাহ বন্ধ করলে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান’

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারতকে সতর্ক করে বলেছেন, পানির প্রবাহ বন্ধ বা সীমিত করার যেকোনো পদক্ষেপকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করবে ইসলামাবাদ।

কূটনীতিক ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের সাম্প্রতিক অবস্থান দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, একতরফাভাবে পানির প্রবাহ পরিবর্তনের চেষ্টা করা হলে তার পরিণতি ভয়াবহ হবে। অতীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও পাকিস্তান সামরিক ও কূটনৈতিকভাবে দৃঢ় অবস্থান দেখিয়েছে বলে দাবি করেন তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তান #ভারত