দেশজুড়ে

জীবনের নিরাপত্তা চেয়ে সেই চিকিৎসকের থানায় জিডি, পাশে থাকার আশ্বাস বাবরের

নেত্রকোনা প্রতিনিধি

মাদ্রাসা শিক্ষক কর্তৃক ১২ বছরের কিশোরীকে ধর্ষণে অন্তঃসত্ত্বার ঘটনা নিয়ে  ভিডিও প্রচার করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমকি পেয়ে আসছিলেন ডা. সায়মা আক্তারএ পরিস্থিতে তার পাশে দাঁড়িয়েছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর

বৃহস্পতিবার (৭ই মে) সকালে মদন থানায় লুৎফুজ্জামান বাবরের আশ্বাসে তিনি এই জিডি করেন।

এ বিষয়ে ডাঃ সায়মা আক্তার বলেন, প্রতি বৃহস্পতিবার মদন উপজেলার স্বদেশ ডায়গনস্টিক সেন্টারে তিনি রোগী দেখেন। গত ৩০শে এপ্রিল দুপুরে ১২ বছরের এক শিশু তার মা সহ চেম্বারে আসে। তখন সেই শিশুটি তার শারীরিক অসুবিধার কথা জানায়। পরীক্ষা নিরীক্ষা করে শিশুটি ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা বিষয়টি নিশ্চিত হয়। শিশুটি মাদ্রাসার হুজুরের ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়েছে এ বিষয়ে বেসরকারি টেলিভিশনে সাক্ষাতকার দেওয়ায় বিভিন্ন ফেসবুক আইডি ও অজ্ঞাতনামা ফোন নাম্বার থেকে তাকে গণধর্ষণ ও হত্যার হুমকি দিয়ে আসছে।

বিষয়টি নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের দৃষ্টিতে আসে। পরে সংসদ সদস্য তার সাথে কথা বলে আইনী সহায়তা করার আশ্বাস দেন। তিনি জিডি করার পরামর্শ দেন। ওই পরামর্শ মোতাবেক ডাক্তার সায়মা তিনি ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে মদন থানায় একটি সাধারন ডায়েরি করেছেন

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ডাঃ সায়মা আক্তার একটি জিডি করেছেন। বিষয়টি দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নেত্রকোনা