গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬৯ জন।
শনিবার (০৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৪৬ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এসময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪৮৯ জন। এ সময় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩ শিশু।
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৬১ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃতের সংখ্যা ২৯১ জন।
এমএ//