দেশজুড়ে

গাজীপুরে শ্রমিকবাহী বাসে আগুন

ছবি: সংগৃহীত ফাইল ছবি

গাজীপুরের মনিপুরে শ্রমিকবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে সদর উপজেলার শ্যামলী মোড় এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে ভোর পৌনে ৫টার দিকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবুল সায়েম মাসুম জানান, বাসটি কারখানার শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। 

ওসি আল মামুন জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এলাকাবাসীর কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। 

এ ঘটনার সাথে সম্পর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজীপুর #বাসে আগুন