গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি । আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৩৪১ জন।
সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩৪১ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এসময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১৮ জন। এ সময় ঢাকা বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে কারো মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি গেছেন ১১৩০ জন।
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৬৫ জন। একই সময়ে সন্দেহজন হাম রোগে মৃতের সংখ্যা ৩৫০ জন।
আই/এ