ইরানে নতুন করে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে আগের চেয়ে আরও প্রাণঘাতী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আলী আবদোল্লাহি।
বুধবার (১১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আলী আবদোল্লাহি বলেছেন, ইরানের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করে—এমন যেকোনো স্থাপনাকে সরাসরি পাল্টা হামলার লক্ষ্যবস্তু করা হবে।
ইরানের এই সামরিক কর্মকর্তা দাবি করেন, চলমান সংঘাত দেখিয়েছে যে ইরানের দৃঢ়তা ও প্রযুক্তিগত সক্ষমতার কাছে পশ্চিমা দেশগুলোর অত্যাধুনিক প্রতিরক্ষাব্যবস্থা কার্যকর প্রমাণিত হয়নি।
শত্রুপক্ষের ব্যাপক হামলা ও বোমাবর্ষণ সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন অব্যাহত রাখা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, এসব অস্ত্র তৈরির কারখানা ও উৎপাদন লাইন মাটির গভীরে এবং সুড়ঙ্গের ভেতরে স্থাপন করা হয়েছে।
এমএ//