জাতীয়

শিশু রামিসা হত্যা মামলায় সংক্ষিপ্ত সময়ে চার্জশিট দেবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,শিশু রামিসার হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার ভেতরে আসামি গ্রেপ্তার হয়েছে। স্ত্রীসহ প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ১৬৪ ধারায় সে স্বিকারোক্তিমূলক জবাবনবন্দি দিয়েছে। এ মামলায় সংক্ষিপ্ত সময়ের ভেতরে সুষ্ঠু তদন্ত করে চারশিট দাখিল করা হবে।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সভাকক্ষে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিচারের দায়িত্ব আদালতের বিচারহীনতার যে বিষয়টা সবাই সবসময় বলে থাকে, এটা সর্বক্ষেত্রে সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হয়। সে জন্য মানুষ মনে করে হয়তো বিচার পাবে না। এ ক্ষেত্রে তিনি এটুকু নিশ্চয়তা দিতে পারেন,  সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভেতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে।

তিনি বলেন, বিভিন্ন আইনে অবশ্যই  কিছু কিছু সংশোধন আনতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও চিন্তা করতে হয়, খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার অবিচার করা হচ্ছে কিনা বা এমন কিছু হয় যে খুব কঠোরতম আইন প্রণয়ন করা হলো,  প্রয়োগের ক্ষেত্রে সেটা আবার মিসইউজ হচ্ছে এগুলো সবগুলো লক্ষ্য রাখতে হয়।

তিনি আরও বলেন, এখন কোনও ঘটনা ঘটলো সে জন্য একটা চটজলদি করে আইন প্রণয়ন করে ফেলা এবং কোনও আদালত সৃষ্টি করে ফেলা এগুলো ইমোশনালি করা যায় না। এটা বৃহত্তর ক্যানভাসে দেখতে হয়। যেমন-মাগুরাতে একটা ঘটনা সংঘটিত হয়েছিল। এটা নিয়ে তোলপড় হলো এবং এখানে বোধহয় কিছু আইনি সংশোধন নিয়ে এসে সংক্ষিপ্ত সময়ের ভেতরে বিচারকার্য সম্পন্ন হয়েছে। এটা সময়ের দাবি ছিল। কিন্তু সেটার দীর্ঘমেয়াদে কী হবে না হবে, সে আইনগুলো চিন্তা করতে হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বরাষ্ট্রমন্ত্রী