রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউড অভিনেতা শাকিব খান। এ ঘটনায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। বায়ান্ন টিভির পাঠকদের জন্য তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার! শিশু রামিসার সাথে হওয়া এই নৃশংস ঘটনা পুরো সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়! প্রয়োজন দ্রুত স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি; যে শাস্তি ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে।
এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা। তাই এখন সময় আইনের কঠোর প্রয়োগ, যাতে আর কোনো রামিসাকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়; যেন আর কোনো সন্তানের পিতাকে বলতে না হয়, “আমরা বিচার চাই না, এদেশে বিচার নাই!”
উল্লেখ্য, পল্লবীর এই আলোকিত হত্যাকাণ্ড ঘিরে দেশজুড়ে প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পিডি/এমএ//