গেল ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১০৪ জন।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ২৬১ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৭৫ জন।
গেল ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৫ জন। একই সময়ে সন্দেহজন হাম রোগে মৃতের সংখ্যা ৪১৪ জন।
এমএ//