দেশজুড়ে

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা না নেয়ায় থানার সামনে অবস্থান

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা না নেওয়ায় অবস্থান কর্মসূচী পালন করছে দলটির নেতা-কর্মীরা। তবে পুলিশ জানিয়েছে সার্ভার ডাউন থাকায় অভিযোগ নেয়া সম্ভব হয়নি।

শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭ টার দিকে সদর থানার সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নেতাকর্মীদের অভিযোগ থানায় মামলা জমা দিলেও নানা অজুহাতে পুলিশ মামলা নিচ্ছে না। এমনকি থানার বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়েছে। মামলা না গ্রহণ করা পর্যন্ত তাদের এই কর্মসূচী চলবে বলে জানান নেতাকর্মীরা

ওসি আসাদউজ্জামান বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী থানায় এসেছেন সার্ভার ডাউন রয়েছে। যে কারণে এখনো অভিযোগ নেয়া সম্ভব হয়নি। তবে যেহেতু আমলযোগ্য অপরাধ বিষয়ে অভিযোগ, কাজেই অভিযোগপত্র না নেয়ার সুযোগ নেই। সার্ভার স্বাভাবিক  হলেই পুলিশ অভিযোগ অনলাইনে এন্ট্রি করবে

এর আগে আজ দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে জুম্মার নামাজ শেষে বাইরে বের হলে তার ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে এনসিপির কয়েকজন নেতা-কর্মী আহত হন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নাসীরুদ্দীন পাটওয়ারী