জাতীয়

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সচিব গ্রেফতার

বায়ান্ন প্রতিবেদক

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহ স্টেডিয়ামের পাশে ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।  

প্রসঙ্গত, গত ২২ মে শুক্রবার ঝিনাইদহ সফরে যান এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে এনসিপির নেতা-কর্মীদের হাতাহাতি, মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। 

ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদি হয়ে ছাত্রদলের স্থানীয় ৮ নেতা-কর্মীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। ওই মামলার জেরে পরদিন দুপুরে তারেক রেজা সহ ২২ জনকে আসামি করে জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবিরও একটি মামলা করেন।

 এসব বিষয়ে আজ সন্ধ্যায় এনসিপি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখান থেকে তারেক রেজাকে গ্রেফতার করা হয়।

 

আর/আই

 

এ সম্পর্কিত আরও পড়ুন #এনসিপি #তারেক রেজা