বিএনপি

সংস্কারের জন্ম দিয়েছিলেন বিএনপি : মির্জা ফখরুল

ফাইল ছবি

আজকাল কয়েকটা রাজনৈতিক দল খুব জোর দিয়ে বলে সংস্কার সংস্কার। আরে জিয়াউর রহমানই সংস্কারের জন্ম দিয়েছিলেন— এ কথা বলেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩১ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত
বার্ষিকী উপলক্ষ্যে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি ।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, সব প্রতিষ্ঠানকে গড়ে
তুলেছিলেন। জিয়াউর রহমান বিএনপির কাছে আলোকবর্তিকার মতো।

তিনি দেশে কৃষি বিপ্লবের সূচোনা করেছিলেন পাশাপাশি অর্থনীতির ভীত মজবুত করেছিলেন। কৃষি, গবেষণা— সবখাতেই জিয়ার
নাম খচিত আছে।

উক্ত আলোচোনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার দেশে একটি বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব নিয়েছে। দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, এ সময়টা হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে।

জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন, বর্তমান সরকার সেভাবেই চলার চেষ্টা করছে। মানুষ তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছে কিছু পেতে পারে।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #মির্জা ফখরুল