স্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্রস্তুতি : স্বাস্থ্যমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

বর্ষা মৌসুমের শুরুতে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে বিলম্ব না করে মঙ্গলবার (২জুন) থেকে প্রস্তুতি শুরু হচ্ছে।এই তথ্য জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১জুন ) ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।        

মন্ত্রী বলেছেন, দু-একজন করে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে।যেহেতু এই সময়ে ডেঙ্গু হয়। এজন্য বিলম্ব করতে চান না।ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হচ্ছে।       

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,শিগগিরই ঢাকা দুই সিটি কর্পোরেশনের সঙ্গে সভা করে ডেঙ্গু নিধনে পদক্ষেপ গ্রহণ করা হবে। চিকিৎসা পরিকল্পনাসহ বিস্তারিত প্রশিক্ষণ দিবে সোসাইটি অব মেডিসিন। আগামীকাল থেকেই সারাদেশে প্রশিক্ষণ শুরু হবে। কিছু রি-এজেন্ট এবং স্যালাইন সংগ্রহে আছে। আরও প্রয়োজনীয় কিছু চিকিৎসা সামগ্রী সংগ্রহ করা হবে।              

 

 পিডি 

এ সম্পর্কিত আরও পড়ুন #ডেঙ্গু #স্বাস্থ্যমন্ত্রী