দেশজুড়ে

সমুদ্রপথে ৫০ জনকে মালয়েশিয়া পাচারের চেষ্টা, আটক ৯

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় একটি ট্রলার থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৯ জন মানবপাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ৫০ জনের মধ্যে ১১ জন রোহিঙ্গা এবং ৩৯ জন কক্সবাজারসহ বিভিন্ন জেলার বাংলাদেশি নাগরিক। আটক ৯ মানবপাচারকারী টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

শনিবার (৬ জুন) দুপুরে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্টেশনটির ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ৫ জুন সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী’, টেকনাফ স্টেশন, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়া স্টেশনের যৌথ  অভিযান পরিচালনা করা হয়অভিযানের সময় বাহারছড়া উপকূলবর্তী সাগরে সন্দেহজনক একটি ট্রলারকে থামার নির্দেশ দেওয়া হলে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করা হয়।

লে. কমান্ডার মুত্তাকীন সিদ্দিকী জানান, সংঘবদ্ধ পাচারকারী চক্রটি বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবি করেআটক ৯ পাচারকারীর বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া ৫০ জনকে যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার